Affiliate Marketing আসলে কি আগে এই বিষয়টি জানা দরকারঃতাহলে চলুন আমরা জেনে নেই এ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে-
এক কথায় Affiliate marketing হলো অনলাইনে কোন পন্যেকে আপনার পপুলারিটির মাধ্যমে মানুষের কাছে বিক্রি করা । এ্যফিলেট মার্কেটিং করতে হলে প্রথমত আপনার অনলাইনে যে কোন একটি প্লাটফর্মে জনপ্রিয়তা থাকতে হবে। যেমন বড় কোন ফেসবুক পেজ, ইউটিউবে বড় আকারের চ্যানেল বা আপনার নিজের ওয়েবসাইট। এগুলোর যে কোন একটিতে আপনার পপুলারিটি থাকলে আপনি সহজেই এ্যফিলেট মার্কেটিং করতে পারবেন। এ্যফিলেট মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করা যায় , affiliate marketing এ ইনকাম করার বিস্তারিত তথ্য এখানে দেয়া হলো ।
কাজটি শুরু করতে প্রথমে আপনাকে কোন একটি affiliate marketing সাইট যেমন Amazon, flip cart , Alibaba এ একাউন্ট তৈরি করতে হবে। এরপর সেখান থেকে পাওয়া পন্যে গুলো আপনার সাইট/ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এ প্রচার করতে হবে। আপনার প্রচারের ফলে কেউ আপনার লিংক এ ক্লিক করে । ঐ পন্যটি কিনলে আপনি পন্যটির দামের ৫% থেকে ১০% কমিশন পাবেন। এই কাজে আপনি কতগুলো পন্য বিক্রি করাতে পারলেন এর উপর নির্ভর করবে আপনার ইনকাম। এখন ধরুন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তবে , আপনার ভিডিওর মাধ্যমে কিছু পন্যের রিভিউ করতে পারেন । এখন থেকে যদি কেউ আপনার দেয়া পন্যটি ক্রয় করে আপনার রেফারেন্সে তবে আপনি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট অংকের কমিশন। এফিলেট মার্কেটিং এ পন্য বিক্রি করতে চাইলে আপনাকে আপনার ভিউয়ার/ ট্রাফিক এর বিশ্বাস অর্জন করতে হবে। কারণ আপনার সাইটের/ ইউটিউবের ট্রাফিকরা যদি আপনার কথা বিশ্বাস না করে তবে তারা আপনার সাজেস্ট করা পন্য কিনবে না । আর পন্য বিক্রি না হলে আপনিও কোন কমিশন পাবেন না।
Affiliate মার্কেটিং করতে কি খুব ভালো ইংরেজি জানা দরকারঃ
হ্যাঁ এটা অনেকটা সত্য। কারণ বাংলাদেশে কোন affiliate সাইটই পন্য সরবরাহ করতে পারে না। এজন্য কাজটি করলে অবশ্যই রিভিউ গুলো ইংরেজিতে করা প্রয়োজন। তবে আপনার ইংলিশ স্কিল নূন্যতম হলেও চলবে।
এ্যফিলেট করার জন্য কি ধরনের পন্য নির্বাচন করবঃ
কি ধরনের পন্য নির্বাচন করবেন তা নির্ভর করবে আপনার সাইটে কি ধরনের কন্টেন্ট রয়েছে তার উপর। কারণ আপনি যদি টেকনোলজি বেইজ কোন ওয়েব সাইটে বিউটি রিলেটেড পন্য বিক্রি করতে চান তবে সেটা বোকামি হবে। এই জন্য আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড পন্য বিক্রি করতে হবে ।আপনি এভাবে সহজেই এফিলেট মার্কেটিং শুরু করতে পারবেন, তবে প্রফিট করার জন্য আপনার অভিজ্ঞতা দরকার হবে, আর সেটা পাবেন অন্তত ৩-৪ মাস কাজ করার পর। সঠিক ভাবে কাজ করতে পারলে আপনার ইনকাম খুব দ্রুত বৃদ্ধি পাবে।

Post a Comment